সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটিতে মোবাইল কোর্টে ৩ লক্ষাধিক টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ডেঙ্গু রোগের জীবানু বাহি এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১১টি মোবাইল কোর্টের পৃথক অভিযানে “বোম্বে সুইটস”সহ ২৩ ভবনকে ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জুলাই) ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর সিদ্ধেশ্বরীতে মাহফুজুল আলম মাসুম, অঞ্চল-২ এর খিঁলগাওয়ে মোহাম্মদ আলমগীর হোসেন, অঞ্চল-৩ এর আজিমপুরে তৌহিদুজ্জামান পাভেল, অঞ্চল-৫ এর মানিকনগরে মুহাম্মদ হাসানাত মোর্শেদ ভূঁইয়া, অঞ্চল-৬ এর ইমামবাগ ও জোরভিটায় শাহীন রেজা, অঞ্চল-৮ এর ডগাইর পশ্চিম পাড়ায় কাজী হাফিজুল আমিন, অঞ্চল-৯ এর মাতুয়াইলে বিকাশ বিশ্বাস, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের মধ্যে অঞ্চল-১ এর এলিফ্যান্ট রোডে মেরীনা নাজনীন, অঞ্চল-৪ এর ইমামগঞ্জে মো. হায়দার আলী এবং অঞ্চল-১০ এর কদমতলি এলাকায় মো. মামুন মিয়ার নেতৃত্বে এসবমোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।

মোবাইল কোর্টগুলো ৩৯৪টি নির্মাণাধীন ভবন বাসাবাড়ি প্রতিষ্ঠান অভিযান পরিচালনা করেন এবং “বম্বে সুইটস’সহ মোট ২৩টি প্রতিষ্ঠান, নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়ায় ২৩টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ৩ লাখ ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান প্রসঙ্গে অঞ্চল-১০ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মামুন মিয়া বলেন, “আজকের অভিযানে আমরা বোম্বে সুইটসের কারখানার বেজমেন্টে মশার লার্ভা পেয়েছি। তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
# প্রেস বিজ্ঞপ্তি ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12