সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

এক দিনে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৬৯,১০৬ জন

দূরবীণ নিউজ ডেস্ক :
করোনার হিংস্র থাবা , যুক্তরাষ্ট্রে শুক্রবার এক দিনে ৬৯ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। দেশের ৯টি রাজ্য আলাস্কা, জর্জিয়া, আইডাহো, আইওয়া, লুজিয়ানা, মোন্টানা, ওহিও, উটাহ ও উইসকনসিনে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছে।

শুক্রবার আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ১৩৬ জন। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী মোট ৩২ লাখ ৩ হাজার ১০১ জনের করোনা পজিটিভ হয়েছে এবং মোট মারা গেছেন ১ লাখ ৩৩ হাজার ৯৫৪ জন।

দেশে করোনার অন্যতম হটস্পট টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে না চললে রাজ্য আবারও বন্ধ করে দেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন।
ক্যালিফোর্নিয়া সংক্রমণ কমাতে কারাগারের ৮ হাজার বন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে। স্যান কুয়েন্টিন রাজ্যের কারাগারে প্রায় সাড়ে ৩ হাজার বন্দির করোনা পজিটিভ হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ক্যালিফোর্নিয়া।

ফ্লোরিডায় মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হচ্ছে, সেখানে এক দিনে রেকর্ড ১২০ জন মারা যায় বৃহস্পতিবার এবং শুক্রবার আরও ৯২ জন। নতুন করে রাজ্যে আরও ১১ হাজার ৪৩৩ জন আক্রান্ত হয়েছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12