সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

এক দিনেই ১১৫ জনের করোনা শনাক্ত সিলেট বিভাগে

দূরবীণ নিউজ ডেস্ক :
এক দিনেই ১১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগের চার জেলায় । ওই বিভাগে করোনাভাইরাসে শনাক্ত রোগী ২২৫ জন শনাক্ত হলো।

গত শুক্রবার রাতে সংশ্লিষ্ট ব্যক্তিরা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সিলেট বিভাগে এটিই এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর আগে বিভাগে এক দিনে সর্বাধিক ২০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছিল।

শুক্রবারের আগপর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১১০। এর মধ্যে হবিগঞ্জে ৫৪ জন, সুনামগঞ্জে ২৯ জন, সিলেটে ১৫ ও মৌলভীবাজারে ১২ জন রয়েছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন মারা গেছেন। সুনামগঞ্জের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় জট তৈরি হওয়ায় ৬৬৭টি নমুনা ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এর বাইরে মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ থেকে প্রায় ৪০০ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছিল। সেখান থেকে ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। সব মিলিয়ে ঢাকার ল্যাবে সিলেট বিভাগের ৯৯ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গত শুক্রবার ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকায় পাঠানো নমুনাগুলো ল্যাব আইডি দিয়ে পাঠানো হয়েছিল। তাই কোন কোন রোগীর ফলাফল পজিটিভ এসেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ল্যাব আইডি মিলিয়ে রোগীদের শনাক্ত করা হবে।

তিনি আরও বলেন, ঢাকা থেকে ৯৯ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি তাঁদের মৌখিকভাবে জানানো হয়। এ-সংক্রান্ত কাগজপত্র ও পরীক্ষার প্রতিবেদন এখনো তাঁদের কাছে পৌঁছায়নি। #

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12