সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

এক দিনেই ভারতে করোনায় আক্রান্ত ১৪,৫১৬ জন

দূরবীণ নিউজ ডেস্ক :
অস্বাভাবিক হারে বাড়ছে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪ হাজার ৫১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় ভারতে করোনার ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, দেশটিতে এখন করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৩ লাখ ৯৫ হাজার ৪৮ জন। সারা দেশের মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাটে আক্রান্তের সংখ্যা আড়াই লাখের বেশি।

এ পর্যন্ত ভারতে মোট ১২ হাজার ৯৪৮ জন করোনা আক্রান্তের মৃত্যু হলো। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৫ হাজার ৮৯৩ জনের। রাজধানী দিল্লিতে মারা গেছে ২ হাজার ৩৫ জন।
তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গেছে ১ হাজার ৬১৮ জন। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা ও হরিয়ানা এবং কর্নাটক।

আক্রান্তের তালিকায়ও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এই রাজ্যে। এতে রাজ্যেন মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৪ হাজার ৩৩১ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪৪৯ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে মোট আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ১১৬ জন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12