সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

আরো ১৭ জনের মৃত্যু ঢামেক করোনা ইউনিটে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে । তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে ৫ জনের। মৃত এই ৫ জনই পুরুষ। বাকিরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

হাসপাতালে গত ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে সোমবার বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৫৩০ জন মারা গেছেন। তাদের মধ্যে ১২১ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

সোমবার (৮ জুন) বিকেলে ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর গণমাধ্যমকে ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের এই হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে।
এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। করোনা রোগী মৃত্যু ও ভর্তি প্রতিদিন আপডাউন করছে। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন হাসপাতাল কতৃপক্ষসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

যারা করোনা ভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেই সব লাশগুলো করোনা বিধি-মোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12