সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

আদালতে কারাগার থেকে আসামি হাজির না করতে সুপ্রিম কোর্টের নির্দেশ

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দেশের বিভিন্ন আদালতে কারাবন্দি-আসামিদের জামিন শুনানিকালে এবং মামলার কার্যক্রমে আসামি আদালত কক্ষে হাজির না করতে নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট।

গত ১৯ মার্চ সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এ বিষয় বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগের উদ্ভূত পরিস্থিতিতে কারাগার হতে কারাবন্দি-আসামিদের জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে আদালতে উপস্থিতকরণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ অবস্থায়, জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাবন্দি-আসামিদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনভাবে আদালত কক্ষে হাজির করা যাবে না। কারাবন্দি-আসামিদের কারাগারে রেখে জামিন শুনানি করতে হবে। অন্যান্য ক্ষেত্রে প্রয়োজনে মামলার কার্যক্রম মূলতবি করতে হবে।’’

“এমতাবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের অধস্তন আদালতসমূহে জামিন শুনানিকালে এবং মামলার অন্যান্য কার্যক্রমে কারাবন্দি-আসামিদের কারাগার হতে প্রিজনভ্যান বা অন্য কোনোভাবে আদালতকক্ষে হাজির না করার নির্দেশ প্রদান করা হলো। ” # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12