সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

আগস্টে হাসপাতালে ডেঙ্গু রোগী বাড়ছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
বাংলাদেশে জুলাইয়ের তুলনায় আগস্টে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনগুণ বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত জুলাই মাসে ২৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়। ২৭ আগস্ট পর্যন্ত ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হন। সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে দুজন ও ঢাকার বাইরে একজন ডেঙ্গু রোগী ভর্তি হন।

বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে একজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। ঢাকা সিটি করপোরেশনের (উত্তর ও দক্ষিণ) দুই মেয়র মশক নিধনে আগের যেকোনো সময়ের তুলনায় অধিক তৎপর।

সুনির্দিষ্ট পরিকল্পনা মোতাবেক স্বাস্থ্য অধিদফতরের রোগনিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে বিভিন্ন ওয়ার্ডের বাসাবাড়িতে মশার উৎপত্তিস্থলে অভিযান পরিচালনা করছেন। এমনকি এডিসের লার্ভা পাওয়ায় বাড়ির মালিকদের জরিমানাও করছেন। তবুও সীমিত সংখ্যক হলেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ২৭ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ৪১৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছর জানুয়ারিতে ১৯৯ জন, ফেব্রুয়ারিতে ৪৫ জন, মার্চে ২৭ জন, এপ্রিলে ২৫ জন, মে মাসে ১০ জন, জুনে ২০ জন, জুলাইয়ে ২৩ জন ও আগস্টে ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12