সর্বশেষঃ
ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে  যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ইরান ৬ শর্ত দিয়েছে
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি শাহ পরান বেকারিকে লাখ টাকা জরিমানা

দূরবীণ নিউজ প্রতিনিধি:
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করায় ‘শাহ পরান বেকারিকে’ এক লাখ টাকা জরিমানা করেছেন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।
গণমাধ্যমকে এই তথ্য জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এছাড়া একই অভিযানে কাজীর দেউরী, নুর আহমদ সড়ক, এস এস খালেদ রোড ও জামালখান রোডের উভয় পাশের ফুটপাত, নালা ও রাস্তার অংশ দখল করে দোকানের অংশ বাড়ানো, দোকানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে পথচারী ও যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ফুটপাতের ওপর থেকে দেয়াল ও দোকানের বর্ধিত অংশের ¯ø্যাব উচ্ছেদ করা হয়েছে।

এই সময় কাজীর দেউরীর এস এস খালেদ রোডের ফুটপাত দখল করে পাকা দেয়াল নির্মাণ করে পথচারী চলাচলে বাধা সৃষ্টির দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।

অপরদিকে, চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট থেকে সি অ্যান্ড বি মোড় পর্যন্ত আরকান রোডে অভিযান পরিচালনা করেছেন সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৯ ব্যক্তিকে ২৭ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12