সর্বশেষঃ
সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

অর্থ পাচার মামলায় গোল্ডেন মনিরের জামিন আবেদন গ্রহণ করেনি হাইকোর্ট

দূরবীণ নিউজ প্রতিনিধি :
আলোচিত অর্থ পাচার মামলায় মো. মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের জামিন আবেদন খরিজ করে দিয়েছেন হাইকোর্ট।আদালত একই সঙ্গে আগামী ৩ মাসের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) চার্জশিট দাখিলের নির্দেশ দিয়েছেন। সোমবার (১১ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বে গোল্ডেন মনিরের জামিন আবেদন প্রশ্নে আগের জারি করা রুল খারিজ করে দেন।

আদালতে গোল্ডেন মনিরের পক্ষে শুনানি করেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কেএম আমিন উদ্দিন মানিক।

আদালতের বাইরে সাংবাদিকদের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কেএম আমিন উদ্দিন মানিক বলেন, অর্থ পাচার মামলায় গোল্ডেন মনিরের জামিন প্রশ্নে গত ১৫ ডিসেম্বর রুল জারি করে ছিলেন হাইকোর্ট। ওই রুলটি আজ সোমবার আদালত ডিসচার্জ বা খারিজ করে দেন।

তিনি আর ও বলেন, ২০২০ সালের ১১ মে গোল্ডেন মনিরের জামিনসহ ১০ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বাড্ডা থানায় একটি মামলাটি দায়ের করেন সিআইডির পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম। ওই মামলায় মানিলন্ডারিংয়ের অভিযোগে মনিরের স্ত্রী, ছেলে, মেয়ে ও বোনকেও আসামি করা হয়। এরপর ২১ নভেম্বর তাকে গ্রেফতার করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12