সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

অর্থপাচার রোধের কৌশল নিয়ে দুদক সচিবের সাথে বৈঠক করেন রিচার্ড নেফিউ

দূরবীণ নিউজ প্রতিবেদক:
দুদক সচিব মাহবুব হোসেনের সাথে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়ক রিচার্ড নেফিউ এক সৌজন্যমূলক বৈঠক করেছেন। বৈঠকে তারা মানিলন্ডারিংসহ দুর্নীতি প্রতিরোধে কী কী নতুন কৌশল গ্রহণ করা সমীচীন সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

রোববার (৬ আগস্ট) বেলা ৩টা ৪০ মিনিটে রিচার্ড নেফিউর নেতৃত্বাধীন তিন সদস্যের একটি প্রতিনিধিদল রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আসেন। দুদক সচিবের সাথে বিকেল পৌনে ৪টা থেকে ৫টা পর্যন্ত বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল।

এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন দুদক সচিব। দুদক সচিব বলেন,গত বছর বৈশ্বিক দুর্নীতি দমন বিষয়ক সমন্বয়কের দায়িত্ব নেওয়ার পর বিশ্বের বিভিন্ন অঞ্চলে সফরে করেন রিচার্ড নেফিউ। দক্ষিণ এশিয়া অঞ্চলে সফরের অংশ হিসেবে বাংলাদেশও তার অন্তর্ভুক্ত রয়েছে। সে ধারাবাহিকতায় তিনি ঢাকায় এলেন।

৩দিনের এই সফরে দুর্নীতি দমন কমিশন ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দুর্নীতি দমন নিয়ে কাজ করে এমন সরকারি, বেসরকারি সংস্থার সাথে বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলটির।

গত ৫ জুলাই রিচার্ড নেফিউকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের গ্লোবাল অ্যান্টি-করাপশন কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত করা হয়। তিনি সরাসরি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংযুক্ত। স্টেট ডিপার্টমেন্টে যোগদানের আগে রিচার্ড নেফিউ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল এনার্জি পলিসিতে সিনিয়র ফেলো হিসেবে কাজ করেছেন। #কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12