সর্বশেষঃ
রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম রাজধানীতে সরকারি চাকরিজীবীদের সঙ্গে সংঘর্ষ পুলিশের
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ

নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে গ্রেফতার করে ২ মার্চ হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, এ মামলায় পলাতক আসামিদের গ্রেফতার করে আদালতে উপস্থিত করার কথা ছিল, কিন্তু আসামিদের উপস্থিত করা হয়নি। আগামী ২ মার্চ আসামিদের আদালতে উপস্থাপনপূর্বক এই মামলার পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

তাজুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে আটক সাতজনকে ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের একটা বাড়িতে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়। বলা হয় যে, তারা জঙ্গি ছিল। কিন্তু তদন্ত সংস্থার তদন্তে বের হয়েছে, সেই সাতজন ব্যক্তিকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় গ্রেফতার করা হয়েছিল, তাদের দীর্ঘদিন গুম করে রাখা হয়েছিল। পরে তাদের এভাবে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় ৩ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইজিপি একেএম শহীদুল হক ও মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। জঙ্গি আখ্যা দিয়ে গাজীপুরে সাত যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগে দাবি করেছে প্রসিকিউশন।
এ ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মিয়া, মো. মনিরুল ইসলাম, হারুন অর রশিদকেও অভিযুক্ত করা হয়েছে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12