সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

১৭ মাসের কারাদণ্ড পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের

দূরবীণ নিউজ ডেস্ক :
পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদের ১৭ মাসের কারদন্ড হয়েছে। পাকিস্তানি ক্রিকেটার নাসির জামশেদকে ১৭ মাস জেলে কাটাতে হবে। তার অপরাধ স্পট ফিক্সিংয়ে সতীর্থ ক্রিকেটারকে ঘুষ দিয়েছিলেন।

৩৩ বছর বয়সী এ তারকা ক্রিকেটারকে পাকিস্তানী বংশোদ্ভূত ব্রিটিশ ইউসুফ আনোয়ার ও মুহাম্মদ ইজাজের সাথে গ্রেফতার করা হয়েছিল। প্রথমে নিজের কীর্তির কথা স্বীকার করেননি তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

দু’বছর আগে পাকিস্তান সুপার লিগ চলাকালীন দুবাইয়ে পেশওয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে সতীর্থদের পারফরম্যান্স ড্রপ করার কথা বলেছিলেন। তবে গত বছর ডিসেম্বরে জামশেদ ম্যানচেস্টারের কোর্টে নিজের দোষের কথা স্বীকার করেন।

ন্যাশানাল ক্রাইম এজেন্সির তদন্তের মুখে জানিয়ে দেন খারাপ পারফরম্যান্সের বিনিময়ে সতীর্থদের অর্থের প্রলোভন দেখিয়েছিলেন তিনি। ২০১৮ সালের আগস্টেই জামশেদকে ১০ বছরের জন্য নির্বাসনে পাঠানো হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

এবার সেই শাস্তির তালিকায় ১৭ মাসের হাজতবাসের শাস্তিও জুটল। তার কুকর্মের দুই সতীর্থ আনোয়ার ও ইজাজের ক্ষেত্রে যথাক্রমে ৪০ ও ৩০ মাসের জেলবাস নির্দেশ মিলেছিল। ম্যানচেস্টারের ক্রাউন কোর্টের পক্ষ থেকে জামশেদকে ১৭ মাসের জেলের নির্দেশ দেয়া হয়েছে।

দেশের হয়ে নাসির জামশেদ ২টি টেস্ট, ৪৮টি ওডিআই ও ১৮টি টি-২০ ম্যাচ খেলেছে। ওডিআইয়ে ৮টি ও টি-২০টি ২টি হাফ সেঞ্চুরি রয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12