সর্বশেষঃ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

হত্যা ও অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে জাপানি হান্নান

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
আলোচিত রাজধানীর দক্ষিণখানে আব্দুর রশিদকে গুলি করে হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় টানা ৬ দিনের রিমান্ড শেষে আসামি আমিনুল ইসলাম হান্নান ওরফে জাপানি হান্নানকে কারাগারে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

শনিবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকার মহানগর হাকিম আবু সাঈদের আদালতে ৬ দিনের রিমান্ড শেষে আসামি জাপানি হান্নানকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা আজহারুল ইসলাম।

অপরদিকে আসামি জাপানি হান্নানের পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন জানান। পরে আদালত উভয় পক্ষের আবেদন শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আজ শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুর রহমান আসামির জামিন আবেদনের বিরোধিতা করেন।

জানা যায়, হত্যা ও অস্ত্র মামলায় জাপানি হান্নানের গত ২৫ মার্চ চার দিন এবং ৩০ মার্চ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৫ মার্চ জাপানি হান্নানের ছেলে-ভাইসহ সাতজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছিল।

২৮ মার্চ পুনরায় রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয়। তারা এখন কারাগারে আছেন।

কারাগারে থাকা ওই সাতজন হলেন,হান্নানের ছেলে মো. ইকরামুল ইসলাম, ভাই শফিকুল ইসলাম ইমরান, আল-আমীন প্রধান, জহুরুল ইসলাম রিপন, খোরশেদ আলম, মো. মোশারফ হোসেন ও মো. নুরুন নবী।

দক্ষিণখানের আশকোনা এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে গত ২৪ মার্চ দুপুরে জাপানি হান্নান ও সোহেল রেজা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আব্দুর রশিদকে গুলি করে হত্যা করেন জাপানি হান্নান।

আব্দুর রশিদকে হত্যার ঘটনায় তার ভাই হারুন অর রশিদ দক্ষিণখান থানায় জাপানি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12