সর্বশেষঃ
পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড় রাজধানীতে ইফতারির বাজার জমজমাট ৭ যুবককে হত্যা সাবেক আইজিপি শহীদুল-জাবেদসহ ১০ জনকে ট্রাইব্যুনালে তলবনির্দেশ ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনী ইরানে হামলা চালাতে প্রস্তুতি নিচ্ছে বিএনপির ভূমিধস জয়, তারেক রহমান হচ্ছেন প্রধানমন্ত্রী জামায়াত সেক্রেটারি পশ্চিম শিরোমণি স.প্রা. বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন ৭ বছর পর সারাদেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে পরিকল্পিতভাবে আতঙ্ক তৈরির চেষ্টা: নাহিদ জাতীয়  নির্বাচনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা  ভোট দেবেন আর দিল্লির তাঁবেদারি  বাংলাদেশে চলবে না: নাহিদ ইসলাম
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে বরখাস্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক

স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে ভয়াবহ প্রতারণা,জালিয়াতি, মিথ্যাচার এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপনের সুনিদিষ্ট অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

ডা.ফাতেমা দোজার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি সরকারি চাকরিতে ইস্তফা প্রদানের পর ওই তথ্য গোপন করে পুনরায় চাকরিতে যোগদান করেন। যুক্তরাষ্ট্রে আয়োজিত আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে অংশ গ্রহণের উদ্দেশ্যে আমন্ত্রণপত্র পরিবর্তন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভ্রান্ত করেছেন। এরআগে তিনি ফৌজদারি অপরাধের মামলায় কারাভোগের তথ্যটিও গোপন করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে আরো বিভিন্ন অভিযোগ রয়েছে।

এদিকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের গত ২৭ আগস্ট করা স্বাক্ষরে সহযোগী অধ্যাপক ডা. ফাতেমা দোজাকে চাকরি থেকে বরখাস্ত করা প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. ফাতেমা দোজার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) ও ৩(গ) মোতাবেক অসদাচরণ ও পলায়ন এর দায়ে স্বাস্থ্য সেবা বিভাগ ২০২৩ সালের ২৬ নভেম্বর বিভাগীয় মামলা (নং ৪২/২০২৩) রুজু করেন।

ডা. ফাতেমা দোজা কারণ দর্শানো নোটিশের জবাব দেননি এবং ব্যক্তিগত শুনানি না চাওয়ায় অভিযোগ তদন্তের জন্য উক্ত বিধিমালার বিধি ৭(৩) অনুসারে একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত কর্মকর্তার তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ডা. ফাতেমা দোজাকে গুরুদন্ডস্বরূপ চাকরি থেকে বরখাস্ত করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কেন উক্ত দন্ড তার উপর আরোপ করা হবে না, তা জানানোর নির্দেশ দিয়ে দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়।

ডা. ফাতেমা দোজা দ্বিতীয় কারণ দর্শানো নোটিশের জবাব প্রদান করেন এবং জবাব সন্তোষজনক না হওয়ায় গুরুদন্ডস্বরূপ তাকে চাকরি হতে বরখাস্ত করার পূর্ববর্তী সিদ্ধান্ত বহাল রাখা হয়। এ সিদ্ধান্ত কার্যকর করার লক্ষ্যে সরকারি কর্মকমিশনের মতামত চাওয়া হলে কমিশন স্বাস্থ্য সেবা বিভাগের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন ।

ডা. ফাতেমা দোজাকে চাকরি থেকে বরখাস্ত করার প্রস্তাব রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টার মাধ্যমে পেশ করা হলে রাষ্ট্রপতি উক্ত প্রস্তাব অনুমোদন করার পর সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি ৪(৩) (ঘ) মোতাবেক ডা. ফাতেমা দোজাকে চাকরি হতে বরখাস্ত করা হয়।

প্রজ্ঞাপনে জনস্বার্থে জারিকৃত উক্ত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12