সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সেক্টরের কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে ডিএসসিসি মেয়রের শোক

দূরবীণ নিউজ প্রতিবেদক :
মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের কমান্ডার আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আজ এক শোকবার্তায় আবু ওসমান চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রতি অবিচল আস্থাভাজন ও তাঁর চেতনার একনিষ্ঠ কর্মী ছিলেন বলেই ১৯৭৫ সালে জাতির পিতাকে সপরিবারে হত্যার পর নভেম্বর মাসে তাঁকে হত্যার উদ্দেশ্যে সে সময় রাষ্ট্রক্ষমতায় থাকা খুনী-অবৈধ সরকার আবু ওসমান চৌধুরীর বাড়িতে হামলা চালানোর মাধ্যমে দুর্বৃত্তায়নের অনেক নজির স্থাপন করেছিল। সেদিন বাড়িতে ছিলেন না বলে তিনি প্রাণে বেঁচে যান।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ অপারেশন সার্চলাইট শুরুর পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে আবু ওসমান চৌধুরী তাঁর আস্থাভাজন সৈনিকদের নিয়ে বিদ্রোহ ঘোষণা করেছিলেন বলেই তা ইপিআরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সেক্টরে কর্মরত অন্যান্য বাঙালি অফিসারদেরকে অনুপ্রাণিত করেছিল এবং সুদৃঢ় করেছিলো বাঙালি জাতির মনোবল। মহান মুক্তিযুদ্ধে তার এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আমাদের হৃদয়ের মনিকোঠায় চিরকাল সমুজ্জ্বল থাকবেন। # প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12