সর্বশেষঃ
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সারাদেশে করোনায় একদিনে আরো ২৬ জনের মৃত্যু

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৭ হাজার ২৭৭ জনে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬২ জনের। সারাদেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ৮০০ জনে।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার ২৬, রোববার ৪৩, শনিবার ৩৫, শুক্রবার ৩৮, বৃহস্পতিবার ৫১, বুধবার ৫১ ও মঙ্গলবার ৩৫ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪ হাজার ৭০৯ জন।

দেশের ৮১০টি পরীক্ষাগারের আওতায় গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৪ লাখ ৯৮ হাজার ৪১৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ২৭ শতাংশ।

২৪ ঘণ্টায় যে ২৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ১০ জন। এ সময়ের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রামে ৩, রাজশাহীতে ৩, খুলনায় ২, সিলেটে ২ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। তবে বরিশাল ও রংপুরে কোনো মৃত্যু হয়নি। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12