সর্বশেষঃ
ঢাকা উত্তর সিটির জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবসের স্টলে প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রশাসনের নাকের ডগায় গুলশানে আ’লীগের মিছিল,গ্রেফতার-৩২ রাজধানী সহ সারাদেশ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের অভিযান প্রধানমন্ত্রীর আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনের সুযোগ নেই: মীর শাহে আলম নতুন করে সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের ঝুঁকি বাড়বে : টিআইবি দেশ ছেড়ে পালায় চোর-লুটেরা: জামায়াত আমির ফিল্ড ফায়ারিং অনুশীলনে আহত ক্যাপ্টেন সিএমএইচে দেখতে গেছেন প্রধানমন্ত্রী সৌদিকে নিয়ে উদ্বেগ বাড়ছে , হুথিদের অগ্রগতিতে নতুন শঙ্কা জুলাই সনদ বাস্তবায়ন করা হবে: সরকারি দলের চিফ হুইপ দুদকের পিআরও’কে আইনি নোটিশ সজীব ভূঁইয়ার
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

সারাদেশে করোনায় আক্রান্ত-২ লাখ ৫২,৫০২জন. নতুন আক্রান্ত- ২, ৮৫১ জন. নতুন মৃত্যূ- ২৭ জন

দূরবীণ নিউজ প্রতিবেদক:
গত ২৪ ঘন্টায় বাংলাদেশে করোনায় নতুন আক্রান্ত ২ হাজার ৮৫১ জন। দেশে মোট আক্রান্ত ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৭ জন। সারাদেশে মোট মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন।

শুক্রবার ( ৭ আগস্ট) দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ২৫৩টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬৯৯টি। শনাক্তের হার ২২.৪৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন। সুস্থতার হার ৫৭.৬৬ শতাংশ। মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৪ জন ও নারী তিনজন। এবং এ পর্যন্ত মারা গেছেন পুরুষ ২ হাজার ৬৩০ জন (৭৮.৯১%) ও নারী ৭০৪ জন (২১.০৯%)।
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে তিনজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশাল বিভাগে একজন এবং রংপুর বিভাগে দুইজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১-৬০ ছয়জন, ৬১-৭০ ১২ জন, ৭১-৮০ চারজন, এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।
২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮১৫ জনকে এবং আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৮৩৮ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার। ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12