সর্বশেষঃ
হজযাত্রীদের সাথে প্রতারণা, এজেন্সিকে লাখ টাকা জরিমানা স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার হাফিজ উদ্দিন  প্রধানমন্ত্রী তারেক রহমানের মোংলায় সফর  উৎসবমুখর  রাঙামাটিতে দুই হাজার পর্যটক আটকে পড়ায় উদ্বেগ বিরোধীদলীয় নেতার  ক্র্যাব স্পোর্টস ফেস্টিভ্যাল-২০২৬, দাবায় চ্যাম্পিয়ন রফিকুল , রানার আপ জিয়া পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বাড়িতে যতসব অপকর্ম হতো, মাদকসহ ৮৪ জন তরুণ-তরুণীর সাজা চট্টগ্রামে ১৬ লাখ টাকার চিনিসহ কাভার্ডভ্যান ছিনতাই সারাদেশে বিজয়া দশমীতে নারীরা সিঁদুর খেলায় মত্ত সেনাবাহিনীর ড্রোন হামলায় সুদানের বিতর্কিত এলাকায় ৫৩ জন নিহত তরুণ প্রজন্মকে ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার হতে হবে: রাষ্ট্রপতি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

লেখক মুশতাকের দাফন আজিমপুর কবরস্থানে

ফাইল ছবি

দূরবীণ নিউজ ডেস্ক:
রাজধানীর আজিমপুর কবরস্থানে লেখক মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় তার দাফন সম্পন্ন হয়। এ সময় তার পরিবারের সদস্য ও বন্ধুরা উপস্থিত ছিলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারের পর ১০ মাস ধরে গাজীপুরের কাশিমপুর কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ। সেখান বন্দি অবস্থায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

এর আগে লালমাটিয়ার সি ব্লকের মিনার মসজিদে মুশতাক আহমেদের জানাজা হয়। জানাজায় তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা অংশ নেন। পারিবারিক উদ্যোগে ওই জানাজা শেষে মরদেহ আজিমপুর কবরস্থানে নেয়া হয়।

মুশতাক আহমেদের চাচাতো ভাই মফিজুল ইসলাম জানান, মুশতাক আহমেদের আত্মীয়-স্বজনের মধ্যে এর আগে যারা মারা গেছেন তাদেরকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছিল। এর কারণে পরিবারের সিদ্ধান্তে তাকে সেখানে সমাহিত করা হয়েছে।

এদিকে বেশ কয়েক মাস ধরে অসুস্থ মুশতাক আহমেদের স্ত্রী লিপা আক্তার। মুশতাকের মৃত্যুর সময় তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, মুশতাক আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়।

পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12