সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা আরো বাড়বে

দূরবীণ নিউজ ডেস্ক :
রাজধানীসহ দেশে শীতের তীব্রতা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তাদের তথ্যমতে, শনিবার (২৮ ডিসেম্বর) শীতের তীব্রতা আরো বাড়তে পারে। সেই সাথে দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি আরো কমতে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে মতে, হঠাৎ সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানীসহ দেশের অনেক জায়গায় বৃহস্পতিবার দিবাগত রাতে বৃষ্টি হয়েছে। বৃষ্টি কোথাও বেশি আবার কোথাও গুঁড়ি-গুঁড়ি। শুক্রবার সারাদিন আকাশ মেঘলা ছিল।

আবহাওয়া অফিস সূত্র জানায়, মেঘ আর কুয়াশার সাথে যুক্ত হয়েছে বাতাস। ফলে শীত আগের মতো অনুভূত হচ্ছে। চলমান শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

এদিকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত যশোরে সর্বোচ্চ ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকা বিভাগের প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। ঢাকায় ৫, টাঙ্গাইলে ৫, ফরিদপুরে ৯, মাদারীপুরে ৪, গোপালগঞ্জে ৯, কিশোরগঞ্জের নিকলীতে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের মধ্যে সীতাকুণ্ডে ১০, কুমিল্লায় ৮ ও চাঁদপুরে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া অন্য জেলাগুলোতেও বৃষ্টি হয়েছে। পাবনার ঈশ্বরদীতে ৩, খুলনা ও মোংলায় ৮, পটুয়াখালীতে ৮ ও বরিশালে ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুঁলিয়ায় ৯ দশমিক ২। যা বৃহস্পতিবার ছিল ৫ দশমিক ৭। এদিকে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ যা বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৫। এছাড়া আজ ময়মনসিংহে ১২ দশমিক ৫ যা বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৪, চট্টগ্রামে আজ তাপমাত্রা একই আছে (১৩ দশমিক ৫), সিলেটে ১৩ দশমিক ২, বৃহস্পতিবার ছিল ১২ দশমিক ৪, রাজশাহীতে ১১ দশমিক ৮, বৃহস্পতিবার ছিল ১০, রংপুরে ১১ দশমিক ৫, বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৫, খুলনায় কমে ১২ দশমিক ৮, বৃহস্পতিবার ছিল ১৪ এবং বরিশালে ১৩ দশমিক ২ যা বৃহস্পতিবার ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12