সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে একদিনেই ১,১৬৯ জনের মৃত্যু

দূরবীণ নিউজ ডেস্ক :
গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে ১ হাজার ১৬৯ জনের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী এ মহামারী ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে যেকোন দেশে একদিনের মৃত্যুর ক্ষেত্রে এ সংখ্যা সর্বোচ্চ।

বৃহস্পতিবার জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়।  এ বৈশ্বিক মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৫ হাজার ৯২৬ জনের প্রাণহানি ঘটেছে।  খবর এএফপি’র/ বাসস।

করোনাভাইরাসে মৃত্যুর ক্ষেত্রে বর্তমানে ইতালিতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে ১৩ হাজার ৯১৫ জন প্রাণ হারিয়েছে। এর পরের অবস্থানে রয়েছে স্পেন। সেখানে করোনাভইরাসে ১০ হাজার ৩ জন মারা গেছে।

এর আগে করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ইতালির। গত ২৭ মার্চ দেশটিতে এ মহামারি ভাইরাসে ৯৬৯ জনের মৃত্যু হয়।

জনস হপকিন্স জানায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে নতুন করে আরো ৩০ হাজারের বেশি লোক আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে সরকারি হিসাব অনুযায়ী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ লাখ ৪৩ হাজারে দাঁড়ালো।

নিউইয়র্ক সিটি স্বাস্থ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানায়, আমেরিকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উৎপত্তিকেন্দ্র এ নগরীতে করোনাভাইরাসে প্রায় ৫০ হাজার আক্রান্ত ও ১ হাজার ৫শ’ জনের বেশি মারা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ব্রিফিংয়ে বলেন, ‘আমরা এখন প্রতিদিন লক্ষাধিক মানুষের করোনাভাইরাস পরীক্ষা করছি। এ সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে অনেক বেশি।

যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষ মারা যেতে পারে বলে হোয়াইট হাউস ধারণা করছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12