সর্বশেষঃ
সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার দৌলতদিয়ায় যাত্রীবাহি বাসনদীতে ১৯ লাশ উদ্ধার, বাকীরা নিখোঁজ সাবেক এমপি মাসুদ উদ্দিনকে আটক করেছে ডিবি দ্রুত দেশে হাদির খুনিদের ফেরানোর দাবি ইনকিলাব মঞ্চের
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

ভারতের রাজস্থানে এক পাকিস্তানি পরিবারের ১১ জনের মৃত্যু নিয়ে দুইদেশের মধ্যে উত্তেজনা

দূরবীণ নিউজ ডেস্ক :
ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় দুই দেশের মধ্যে নতুন উত্তেজনা শুরু হয়েছে। ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়াদিল্লিস্থ পাকিস্তান দূতাবাস বারবার তাগাদা দেয়া সত্ত্বেও ভারতীয় কর্মকর্তারা এ ব্যাপারে ওই দূতাবাসকে কোনো তথ্য দেননি এবং ওই দুঃখজনক মৃত্যুর কারণ সম্পর্কে এখনো ইসলামাবাদ অন্ধকারে রয়েছে।

ইরানের বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় ভারতের মাটিতে পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর ব্যাপারে ইসলামাবাদের তীব্র প্রতিবাদের কথা জানিয়ে দেন। পাক কর্মকর্তারা তাদের ‌১১ নাগরিকের মৃত্যু সংক্রান্ত সকল তথ্য ইসলামাবাদকে দেয়ার জন্য নয়াদিল্লির প্রতি আহ্বান জানান।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তাসনিম আরো জানিয়েছে, গত ৯ আগস্ট ভারতের রাজস্থান প্রদেশে ১১ সদস্যের পাকিস্তানি পরিবারের সবার রহস্যজনক মৃত্যু হয়।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারত এ ব্যাপারে ইসলামাবাদকে প্রয়োজনীয় সহযোগিতা না করলে দু’দেশের সম্পর্কের আরো অবনতি হবে এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সংকট আরো ঘনীভূত হবে। নয়াদিল্লি পাকিস্তানি ওই পরিবারের সকল সদস্যের মৃত্যুর তদন্ত করার প্রয়োজনীয় ক্ষেত্র প্রস্তুত করবে বলে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে। # পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12