সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

প্রেসার কুকারে ২ কেজি স্বর্ণের বার বহনকারী বাহার ২দিনের রিমান্ডে

ছবি সংগৃহিত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দুই কেজি স্বর্ণের বারসহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার বাহার মিয়ার বিরুদ্ধে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি সৌদি আরব থেকে প্রেসার কুকার ও চার্জার লাইটের ভেতরে করে দুই কেজি স্বর্ণের বার নিয়ে দেশে আসছিলেন। গত শনিবার (৮ মে) তাকে গ্রেফতার করা হয়।

রোববার (৯ মে) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য বাহারকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা কাস্টম হাউসের একটি সূত্র জানায়, শনিবার দুপুরে ঢাকা প্রিভেনটিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। দুপুর ১টার দিকে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সৌদি আরব থেকে আসা ফ্লাইটের (এসভি-৩৫৮০) যাত্রী বাহার মিয়ার লাগেজে তল্লাশি করা হয়। তার কাছে কোনো স্বর্ণ আছে কি-না জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করেন।

পরে তার ব্যাগেজ স্ক্যানিং করলে সেখানে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। ব্যাগেজ কাউন্টারে এনে প্রেসার কুকার ও চার্জার লাইট ভেঙে দুই কেজি দুই গ্রাম স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা। পাসপোর্ট অনুসারে ওই যাত্রীর নাম বাহার মিয়া এবং বাড়ি খাগড়াছড়ি জেলায় বলে জানা যায়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12