সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

দূরবীণ নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা নববর্ষ ১৪২৭ উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন । সোমবার (১৩ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ধ্যা সাড়ে ৭টার ভাষণ সকল সরকারি-বেসরকারি টেলিভিশন ও রেডিও এই ভাষণ সম্প্রচার করবে।

এর আগে দেশের বর্তমান করোনা পরিস্থিতি এবং এর প্রাদুর্ভাবের বিষয়টি মাথায় রেখে ১৪ এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদ্‌যাপনে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমানে দেশের অর্ধেকেরও বেশি এলাকা এখন করোনাভাইরাসে আক্রান্ত ।

রবিবার করোনা পরিস্থিতি নিয়ে খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, বাংলা নববর্ষে বাইরে কোনো অনুষ্ঠান করা যাবে না। সব অনুষ্ঠান বন্ধ করতে হবে। লোক সমাগম করা যাবে না। তবে ডিজিটাল মাধ্যমে বা নিজেরা পরিবার-পরিজন নিয়ে করতে পারেন।

শেখ হাসিনা সতর্ক করে বলেন, করোনা এখন অনেক জেলায় সংক্রমিত হয়েছে। তাই জনসমাগমের বিষয়ে সতর্ক থাকতে হবে।
মোট ৬৪ জেলার মধ্যে রবিবার পর্যন্ত ৩৮ জেলায় রোগী পাওয়া গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও চার জেলা। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12