সর্বশেষঃ
২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে শক্তভাবে ধরেছে মরক্কো নতুন বাজেট বাস্তবায়নে ‘বড় ৩ বাধা’ চিহ্নত করেছে জামায়াতে ইসলামী নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ, বৈষম্য তৈরি হবে: সিপিডি দেশে আইনশৃঙ্খলার অবনতি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে চুরি ডি এম আতিক জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন ডিজি  বিশ্বকাপে উদ্বোধনীতে দ. আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর ডিএসসিসি ৩ দিনে ৩৬,০৮৬ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করেছে সামনে কঠিন সময় অপেক্ষা করছে : প্রধানমন্ত্রী হজ শেষে হাজিরা দেশে ফিরেছেন ঈদ ছুটি শেষে অফিস-আদালত ও ব্যাংক পুনরায় খুলছে সোমবার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

পিরোজপুরের মেয়র মালেক ও তার সস্ত্রীর দুদকের মামলায় হাইকোর্টে জামিন

ফাইল ছবি

দূরবীণ নিউজ প্রতিবেদক:
পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির দুই মামলায় পাঁচ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

রোববার (২৮ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের অবকাশকালীন ভার্চুয়াল বেঞ্চে ওই দুই আসামির জামিন আবেদন শুনানি নিয়ে এ আদেশ দেন।

আজ রোববার হাইকোর্টে আসামিদের আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু। আর দুদকের পক্ষে ছিলেন অ্যাডেভোকেট এ কে এম ফজলুল হক। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ কে এম আমিন উদ্দিন মানিক।

গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী অ্যাডেভোকেট এ কে এম ফজলুল হক।

তিনি বলেন, গত ১৮ মার্চ দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয় বরিশালে দুটি মামলা করেন।

প্রথম মামলায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক এমপি এ কে এম এ আউয়ালের ভাই বর্তমান পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আসামি করা হয়েছে।

আর দ্বিতীয় মামলায় জালিয়াতির মাধ্যমে নিয়োগের অভিযোগে পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর আবদুস সালাম বাতেন, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচিব মাসুদ আলমসহ নিয়োগ পাওয়া ২২ জনকে আসামি করা হয়।

আজ ওই দুই মামলায় মেয়র হাবিবুর রহমান মালেক এবং এক মামলায় তার স্ত্রী হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাদের জামিন আবেদন গ্রহণ করেন। /


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12