সর্বশেষঃ
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

নেইমার ১১৭ কোটি টাকায় মার্সিডিজ হেলিকপ্টার কিনলেন

ছবি --সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক :
ফুটবলে ব্রাজিল সুপারস্টার নেইমার ১১৭ কোটি টাকায় মার্সিডিজ হেলিকপ্টার কিনলেন। তিনি ভীষণ আমুদে। যত দুঃখ কষ্টই থাকুক না কেন, তিনি জীবনটাকে উপভোগ করতে চান।

সেই উপভোগের মন্ত্র থেকেই এবার মার্সিডিজ হেলিকপ্টার কিনে ফেললেন ব্রাজিল সুপারস্টার। এটা কিনতে নেইমারের পকেট থেকে খসেছে ১ কোটি পাউন্ড! বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ১১৭ কোটি টাকা।

এইচ-১৪৫ মডেলের মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টার একদম নতুন। বিখ্যাত কমিক চরিত্র ব্যাটম্যানের ‘ব্যাটমোবাইল’- এর আদলেই নাকি এই হেলিকপ্টারের ডিজাইন করা হয়েছে।

ডিজাইন এবং দামের কারণেই নেইমারের নতুন হেলিকপ্টার নিয়ে এত তোলপাড়। নেইমার ডিসি কমিকসের অনেক বড় ভক্ত। তাই তিনি এই বিশেষ হেলিকপ্টারটি কিনেছেন বলে ধারণা করা হচ্ছে।

মার্সিডিজ ব্র্যান্ডের এই হেলিকপ্টারটি নিজের মতো করে সাজিয়েছেন নেইমার। এর পেছনে নেইমারের লোগেও লাগানো আছে। সেই হেলিকপ্টার রিও ডি জেনিরোয় নিজের বাড়ির সামনের বাগানে রেখে ছবি তুলেছেন নেইমার। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12