সর্বশেষঃ
জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা স্থগিত কুমিল্লা-৪ মঞ্জুরুল ও কুমিল্লা- ১০ গফুর ভূঁইয়ার আপিল খারিজ প্রশাসন নিরপেক্ষ হলে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন সম্ভব : জামায়াত পুরো ইরানে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ও সহিংসতা,  হুঁশিয়ারি খামেনির ৯ জানুয়ারি সারাদেশে প্রাথমিকের  শিক্ষক নিয়োগ পরীক্ষা চলছে  ইসিতে সারাদেশেই নির্বাচন কেন্দ্রিক আইনী লড়াই জমেছে রুহুল আমীন গাজীর ‘কারাজীবনের ১৭ মাস’ বইয়ের মোড়ক উন্মোচন ইরানে সরকার বিরোধী  বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে  হামলা জকসুতে শিবিরের ভিপি রিয়াজুল,জিএস আরিফ,এজিএস রানা র‌্যাকের নতুন কমিটিকে  দুদক চেয়ারম্যান, সব প্রার্থীর হলফনামা নজরে আছে 
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

দেশের প্রতি উপজেলায় প্রতিবন্ধী সেবা কেন্দ্র হবে : শেখ হাসিনা

দূরবীন নিউজ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবন্ধীদের জন্য দেশের প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্র চালু করা হবে।

তিনি বলেন, ‘বর্তমানে দেশের ৬৪টি জেলার ৩৯টি উপজেলায় মোট ১০৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র চালু রয়েছে। সেখানে একটি করে অটিজম কর্ণারও রয়েছে। প্রত্যেকটি উপজেলায় এমন কেন্দ্র স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর-১৪ এলাকায় জাতীয় প্রতিবন্ধী কমপ্লেক্স ‘সুবর্ণ ভবন’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর ইউএনবির।

প্রধানমন্ত্রী জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করার জন্য দেশে বিশেষ প্রশিক্ষণ প্রবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দিওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘অনেক দেশে প্রতিবন্ধীদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়, যাতে করে তারা নিজেদের জীবন নিজেরাই চালিয়ে নিতে পারে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের মাধ্যমে এ জাতীয় প্রশিক্ষণ দেয়া যেতে পারে,. আমরা যদি কিছুটা উদ্যোগ নিতে পারি তবে তাদের অনেক ক্ষেত্রে অন্যের উপর নির্ভরশীল থাকার দরকার পড়বে না।’

শেখ হাসিনা বলেন, সকল প্রকার প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকার প্রতিটি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ ও ক্রীড়া সুবিধা এবং চাকরির ব্যবস্থা করবে।

প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রণালয়কে নিজস্ব জমি খুঁজে বের করে এ ধরনের প্রকল্প নেয়ার নির্দেশনা দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12