সর্বশেষঃ
এফবিআইয়ের সাবেক পরিচালক রবার্ট মুলার আর নেই কুমিল্লা ফেনী ও হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ১৯, বান্দরবানে বাস খাদে আহত ১৭ ইরানের হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলের  শতাধিক আহত  কুমিল্লায় দায়িত্বে অবহেলা বাস-ট্রেন সংঘর্ষ দুই গেটম্যান বরখাস্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ ট্রাম্পের প্রধানমন্ত্রীর পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ড. ইউনূসের মধ্যপ্রাচ্যের যুদ্ধ,ঈদের দিনও পেট্রাল পাম্পে লাইন ঈদুল ফিতরের দিনে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী ইরান থেকে বিশেষ ফ্লাইটে ১৮৬ বাংলাদেশি ফিরেছেন অবশেষে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

দীর্ঘমেয়াদী বন্যা ও নদী ভাঙ্গনের কবলে মানিকগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলো

দূরবীণ নিউজ ডেস্ক :
এবারের দীর্ঘমেয়াদী বন্যা ও জোয়ারে মানিকগঞ্জে জেলায় ৬৫১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০৬টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো কোনো বিদ্যালয় নদীর তীব্র স্রোতের কারণে দেয়াল দেবে গেছে, কোনো কোনো বিদ্যালয়ে খেলার মাঠের মাটি সরে গেছে, বিদ্যালয়ের সঙ্গে সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী জানান, জেলায় ৬৫১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০৬টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলায় ৭০টি, ঘিওর উপজেলায় ৬৮টি, সিংগাইর উপজেলায় ৪০টি, সাটুরিয়া উপজেলায় ৪৯টি, হরিরামপুর উপজেলায় ১৫টি, শিবালয় উপজেলায় ৩০টি বিদ্যালয় এবং দৌলতপুর উপজেলায় ৩৪টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বিদ্যালয়ের দেয়াল দেবে গেছে, খেলার মাঠের মাটি সরে গেছে এবং সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত এসব বিদ্যালয় পাঠদানের উপযোগী করতে ২ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকা খরচ হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস। ইতোমধ্যে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।

জেলায় এবারের বন্যা ও নদী ভাঙ্গনে বিদ্যালয়ের ভবন, মাঠ, সংযোগ সড়ক ভেঙে প্রায় ৩ শতাধিক প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের হিসাব মতে এতে আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া দৌলতপুর উপজেলায় তিনটি প্রাথমিক বিদ্যালয় নদীতে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর সংস্কার কাজ করতে কমপক্ষে দুই কোটি ৬০ লাখ টাকা খরচ হবে। ইতোমধ্যে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে।

দৌলতপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোয়াজ্জেম হোসেন জানান, ৩৪ নম্বর বাঁচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৮ নম্বর সুবুদ্ধি-পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৩ নম্বর চরকাটারি সরকারি প্রাথমিক বিদ্যালয় যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে পড়েছে মুসলিম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12