সর্বশেষঃ
রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন

ত্রাণের চাল আত্মসাৎ ,কিশোরগঞ্জ জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান বরখাস্ত

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ত্রাণের চাল চুরি, বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সারাদেশে ত্রানের চাল চুরি ও আত্মসাতকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন অব্যাহত রেখেছে স্থানীয় সরকার বিভাগ ।

মঙ্গলবার (২১ এপ্রিল ) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এলজিআরডি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাহমুদুল হাসান গণমাধ্যমকে এই তথ্য জানান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস জনিত পরিস্থিতি মোকাবিলায় কিশোরগঞ্জ জেলা পরিষদ কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী প্যাকেটিং ও বিতরণে অনিয়ম, কারচুপি ও আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী মডেল থানায় উল্লেখিত সদস্যের নামে মামলা রুজু হয়েছে ও তিনি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়েছেন।

১৮ এপ্রিল ২০২০ তারিখে পত্রের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা পরিষদ এ তথ্যগুলো স্থানীয় সরকার বিভাগকে অবহিত করেছে। তার এসকল কার্যকলাপ জেলা পরিষদ আইন, ২০০০ {জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬ দ্বারা সংশোধিত} এর ১০(১)(ঙ) ধারা অনুযায়ী অপরাধের সামিল।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তার অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী তাকে অপসারণ এর কার্যক্রম শুরু হয়েছে। আইন অনুযায়ী অপসারণের কার্যক্রম আরম্ভ হওয়ায় তার দ্বারা জেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় জেলা পরিষদ আইন, ২০০০ {জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১৬ দ্বারা সংশোধিত} এর ১০ক ধারা অনুযায়ী কিশোরগঞ্জ জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ কামরুজ্জামান-কে জনস্বার্থে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12