সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

ডিএনসিসির কাউন্সিলর রাজীব ফের ৪ দিনের রিমান্ডে

দূরবীন নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা (বহিষ্কৃত) তারেকুজ্জামান রাজীবের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১১ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন।
এর আগে গত ২১ অক্টোবর অস্ত্র ও মাদক মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গত ৪ নভেম্বর অস্ত্র ও মাদক আইনের পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে আসামি রাজীবকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপপরিদর্শক লিয়াকত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, এদিন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর এসআই প্রণয় কুমার প্রামাণিক অস্ত্র আইনের মামলায় রাজীবের আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, রাজীব রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। স্থানীয় লোকজনের মাধ্যমে জানা যায়, রাজীব মোহাম্মদপুর থানা এলাকাসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্র-গুলি এবং মাদকের ব্যবসাসহ চাঁদাবাজি, অবৈধ দখলদারিত্বের মাধ্যমে অপরাধ জগতের সুলতান হিসেবে আভির্ভূত হয়।

মামলাটির প্রকৃত রহস্য উদঘাটন ও অন্যান্য আসামির গ্রেফতারের জন্য রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে গত ১৯ অক্টোবর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার চার নম্বর সড়কের ৪০৪ নম্বর বাড়ি থেকে কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12