সর্বশেষঃ
গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪ আজ মহান স্বাধীনতা দিবস ফ্যাসিস্ট আ:লীগের আয়নাঘরের হোতা ডিজিএফআইয়ের মামুন খালেদ গ্রেপ্তার
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

ডিএনসিসিতে মোবাইল কোর্টে ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায়

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) এলাকায় মোবাইল কোর্টে ১৪টি মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ রোববার (১০ অক্টোবর) একাধিক মোবাইল কোর্ট এই জরিমানা আদায় করেছে।

ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ১০ হাজার টাকা জরিমানা, ৩ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকী পরিচালিত মোবাইল কোর্টে ৫টি মামলায় ৮৫ হাজার টাকা জরিমানা, ৪ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ৫৮ হাজার টাকা জরিমানা, ৬ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা এবং রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখায় ২টি মামলায় ৩০ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে এডিস মশার লার্ভা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৪টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমান ২ লক্ষ ১৫ হাজার টাকা।

এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সকলকে এডিস ও কিউলেক্স মশা, এবং ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি মেয়রের আহবান “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” এবং “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” বাস্তবায়নের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।
# প্রেস বিজ্ঞপ্তি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12