সর্বশেষঃ
১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্রীয় শহীদ মিনারে  প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন  তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা  ও রায় মানছে  না  সড়কে চাঁদাবাজিকে বৈধতা পরিবহনমন্ত্রীর, প্রতিবাদ টিআইবির ইরানকে ১০ দিনের মধ্যে চুক্তি করতে চাপ ট্রাম্পের সারাদেশে চিকিৎসকদের সেবা  তদারকির ঘোষণা নতুন স্বাস্থ্যমন্ত্রীর গাজায় ৩৫০ একরের মার্কিন ঘাঁটি নির্মাণের  পরিকল্পনা  ট্রাম্পের সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়ে আইনজীবীরা বিভক্ত পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারি বাজারে ভিড়
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতির দায়ে গ্রেফতার

দূরবীণ নিউজ ডেস্ক :
জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়োকে করোনার প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ কেনায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার
ওই দেশের দুর্নীতি দমন কমিশনের (জেডিএসিসি) মুখপাত্র জন মাকামুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার মানাঙ্গাগুয়া সরকারের দ্বিতীয় মন্ত্রী হিসেবে দুর্নীতির দায়ে গ্রেফতার হলেন ওবাদিয়াহ মোয়ো।

এর আগে সাবেক পর্যটন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। মোয়োকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে। আজ (শনিবার) তাকে আদালতে হাজির করা হবে ।

সিজিটিএন আফ্রিকা জানিয়েছে, ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জিম্বাবুইয়ান স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে। তবে বার্তা সংস্থা রয়টার্স এ অর্থের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার বলে জানিয়েছে।

সিজিটিএন বলছে, ড্রাক্স ইন্টারন্যাশনাল কোনও ফার্মাসিউটিক্যাল কোম্পানি নয়, বরং সাধারণ পরামর্শক প্রতিষ্ঠান জানা সত্ত্বেও স্বাস্থ্য উপকরণ সরবরাহের টেন্ডার তাদের পাইয়ে দিয়েছিলেন মোয়ো। জিম্বাবুয়ের ক্রয় নিবন্ধন কর্তৃপক্ষকে না জানিয়েই তিনি এ চুক্তি স্বাক্ষর করেছিলেন।

রয়টার্সের তথ্যমতে, এ দুর্নীতির খবর প্রকাশ হতেই গত সপ্তাহে ওই চুক্তি স্থগিত করেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানাঙ্গাগুয়া। এছাড়া, গ্রেপ্তার করা হয় ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12