সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

‘জিএম কাদের বিরুদ্ধে এরশাদের ছোট ছেলে এরিকের নানা অভিযোগ’

ছবি--- সংগৃহিত

দূরবীণ নিউজ ডেস্ক:
জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান (জাপা) ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরিক সংবাদ সম্মেলনে বর্তমান জাপার চেয়ারম্যান ও তার চাচা জিএম কাদেরের বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ করেছেন।

আজ বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর বারিধারায় এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরিখ বলেন, “আমি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সন্তান”। আজ আমার বাবা নেই, আর এই সুযোগে চাচা জিএম কাদের জন্ম পরিচয় তুলে আমার ও আমার মা বিদিশা এরশাদের বিরুদ্ধে গত দুদিন ধরে নিউজ করাচ্ছেন। আমার ও আমার মায়ের কিছু হলে আমার চাচা জিএম কাদের দায়ী থাকবেন।ফাইল ছবিতে- জিএম কাদের, এরিক ও বিদিশা

এরিক এরশাদ ও তার মা বিদিশার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে এরিক বলেন, ‘বাবার মৃত্যুর পর থেকে সহায় সম্পত্তির লোভে চাচা জিএম কাদের ষড়যন্ত্র করে আসছেন। এখনও তিনি ষড়যন্ত্র করছেন। আমি প্রধানমন্ত্রীর কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সংবাদ সম্মেলনে এরিকের মা বিদিশা এরশাদ উপস্থিত না থাকলেও হুসেইন মুহম্মদ এরশাদের ট্রাস্টের পক্ষে চেয়ারম্যান কাজী মামুনুর রশিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যন হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরশাদ এরিক। এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিকের ছেলে তিনি। তাকে ঘিরে জাতীয় পার্টিতে শুরু হয়েছে কাদা ছোড়াছুডড়ি। প্রকাশিত হচ্ছে নানা সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা।

এরিক প্রসঙ্গে এসব সংবাদের প্রতিবাদ এবং আলোচনা সমালোচনার জবাব দিতেই এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এ সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাস্টের চেয়ারম্যান কাজী মো. মামুনুর রশিদ। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12