সর্বশেষঃ
ইরানের হামলায় ইসরাইলের দক্ষিণাঞ্চলের  শতাধিক আহত  কুমিল্লায় দায়িত্বে অবহেলা বাস-ট্রেন সংঘর্ষ দুই গেটম্যান বরখাস্ত ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ ট্রাম্পের প্রধানমন্ত্রীর পরিবারের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ড. ইউনূসের মধ্যপ্রাচ্যের যুদ্ধ,ঈদের দিনও পেট্রাল পাম্পে লাইন ঈদুল ফিতরের দিনে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী ইরান থেকে বিশেষ ফ্লাইটে ১৮৬ বাংলাদেশি ফিরেছেন অবশেষে যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঈদুল ফিতরে বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি আগামীকাল  শনিবার  বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

কুমিল্লায় দায়িত্বে অবহেলা বাস-ট্রেন সংঘর্ষ দুই গেটম্যান বরখাস্ত


ডেস্ক রিপোর্ট
জেলার সদর উপজেলায় (দক্ষিণ) ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রোববার (২২ মার্চ ) সকাল ৯টার দিকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়। বরখাস্ত হওয়া দুই গেটম্যান হলেন হেলাল উদ্দিন ও মেহেদী হাসান। খবর বাসস।

রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে কর্মরত ওই দুই গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) রাত প্রায় ৩টায় কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী মামুন পরিবহনের যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ৭ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশুসহ মোট ১২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর সাময়িকভাবে রেল চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12