সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

কাগজের কারখানায় অগ্নিকাণ্ডে নয়া দিল্লিতে নিহত ৪৩

দূরবীন নিউজ ডেস্ক:
একটি কাগজের কারখানায় অগ্নিকাণ্ডে ভারতের নয়া দিল্লির ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবাসিক এলাকায় পরিচালিত একটি কাগজের কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে।

বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে বলে জানা গেছে। খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

রোববার (৮ ডিসেম্বর) বার্তা সংস্থা এএনআই’র বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, দিল্লির রানী ঝানসি রোডের একটি কারখানায় এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে রোববার ভোরে। সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসকে ফোন করা হয়েছে অগ্নিকাণ্ডের কথা জানিয়ে।

ফায়ার সার্ভিসের অন্তত ৩০টি গাড়ি একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে। উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানিয়েছেন, অন্তত ৫০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের বেশির ভাগই তীব্র ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন।

সুনীল চৌধুরী নামে দিল্লি ফায়ার সার্ভিসের অপর এক কর্মকর্তা ইন্ডিয়া টুডেকে জানিয়েছেন, কারখানাটির প্রায় ৬০০ বর্গফুট এলাকায় আগুন লাগে। এর পর তা সেখানে রাখা শিশুদের স্কুলব্যাগ, বোতল ও অন্যান্য সামগ্রীতে ছড়িয়ে পড়ে।

উদ্ধার তৎপরতা চলমান জানিয়ে ওই ফায়ারকর্মী জানান, হতাহতের পরিমাণ আরও বাড়তে পারে।
এদিকে স্থানীয় এলএনজেপি হাসপাতালসহ অন্যান্য চিকিৎসাসেবা কেন্দ্রে সকাল থেকেই পোড়া মানুষের হাহাকারে পরিবেশ ভারী হয়ে উঠেছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12