সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

করোনায় দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ৫৪ জন, আক্রান্ত ৭,৫১৩

দূরবীণ নিউজ প্রতিবেদক :
দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৫৪ জন। নতুন আরো ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ হাজার ৫১৩ জনে দাঁড়িয়েছে। খবর এএফপি’র।

স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ১৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রোগির সংখ্যা বেড়ে মোট ৭ হাজার ৫১৩ জন হয়েছে।

এদিকে নতুন করে আরো তিনজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগির মৃত্যু হার ০.৭ শতাংশ। তবে ৮০ বছর বা তার চেয়ে বেশি বয়সের রোগির মৃত্যু হার বেড়ে ৬.৮ শতাংশে দাঁড়িয়েছে।

এদিকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় আরো ৮১ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এ নিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেয়ার সংখ্যা বেড়ে ২৪৭ জনে দাঁড়ালো।

কোরিয়া রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (কেসিডিসি) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা হাল নাগাদ করার ঘোষণা দিয়েছে। এখন থেকে তারা দিনে একবার তথ্য হাল নাগাদ করবে। এর আগে তারা দিনে দু’বার তথ্য হাল নাগাদ করার ঘোষণা দিয়েছিল। # সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12