সর্বশেষঃ
রাজধানীর বারিধারার গির্জায় লুট, গ্রেফতার ৩ জিয়াউর রহমান শ্রমিকের দুই হাতকে উন্নয়নের চাবিকাঠি ভাবতেন গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে অধিবেশন ডাকার দাবি শিশির মনিরের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে  ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে দুদকে আবেদন সিরাজগঞ্জে ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুজনের জেল জরিমানা সাবেক স্পিকার শিরীন গ্রেপ্তার ইরান- ইসরাইল যুদ্ধ  সেনাপ্রধানের পর যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল বরখাস্ত ট্রাম্পের দৌলতদিয়ায় বাসডুবিতে নিহতদের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদানে লিগ্যাল নোটিশ স্বাধীনতা ও জাতীয় দিবসের ‍কুচকাওয়াজে যোগ দিলেন প্রধানমন্ত্রী দৌলতদিয়ায় বাসডুবিতে ২৬ লাশ উদ্ধার পরিবারের কাছে হস্তান্তর ২৪
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

করোনায় আক্রান্ত পার্বত্য মন্ত্রণালয়বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

দূরবীণ নিউজ প্রতিবেদক:
প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । ৬ জুন কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংশৈ প্রু মারমা। দেশে এ প্রথম কোনো মন্ত্রী করোনায় আক্রান্ত হলেন।

রোববার (৭ জুন) সকালে সেনাবাহিনী হেলিকপ্টারে করে মন্ত্রীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
পার্বত্য মন্ত্রণালয়বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর জন্য দেশ বাসীর কাছে দোওয়া চাওয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, কক্সবাজার ল্যাব দু’দিন বন্ধ থাকার পর শনিবার খোলার পর বান্দরবান জেলায় নতুন করে আরো ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে। এদের মধ্যে রয়েছেন বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসন থেকে ছয় বার নির্বাচিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এমপি।

গত ৩ জুন তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। অন্য আক্রান্তরা হলেন জেলা সদরের হাফেজঘোনার বাসিন্দা চট্টগ্রামের লোহাগাড়ার কৃষি ব্যাংকের ম্যানেজারসহ পরিবারের ৩ জন, পার্বত্য জেলা পরিষদের কর্মচারী গোরস্তান মসজিদ এলাকার বাসিন্দা ১ জন, রুমা উপজেলার ৩ জন ও নাইক্ষ্যংছড়ির ১ জন। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন শনাক্ত রোগী আছেন ৬ জন। উপসর্গ থাকা নমুনা সংগ্রহ করা রোগী আছেন ৪ জন। সুস্থ হয়েছেন ১৪ জন করোনা রোগী। বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পাল গণমাধ্যমকে জানান, সদরে ৫ জন, রুমায় ৩ জন এবং নাইক্ষ্যংছড়িতে ১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে তালিকায় ৬০ বছরের উশৈসিং মারমার নামও রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বান্দরবানে এ পর্যন্ত মোট ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12