সর্বশেষঃ
রাজধানীতে পল্লবীতে জামায়াতের মশক নিধন কর্মসূচি পালন নিরাপদ পানির জন্য ২৫ হাজার কোটি টাকার প্রকল্প :স্থানীয় সরকার মন্ত্রী ডিআরইউ’র ৩১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল্লি সফর তারেক রহমানের প্রধান চ্যালেঞ্জ হাসিনার কর্মকাণ্ড : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.পুরের চাঁদাবাজ বিএনপির ওয়ার্ড সভাপতি স্বপন আটক সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহী নিহত নাইজেরিয়ায় রাজধানীতে ২৪ ঘণ্টায় মামলা ৫৪ গ্রেপ্তার ৪২৭ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, জনগণ শান্তিতে নেই: শফিকুর রহমান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাবার সামর্থ ইরানের আছে: আইআরজিসি উপদেষ্টা সরকারের নির্দেশ ৩১ জানুয়ারির মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নের  হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপন করুন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

ইরানের ঘোষণা, যুক্তরাষ্ট্রের হামলার শক্ত জবাব দেবে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
ইরানের ঘোষণা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চায় না, কিন্তু যুক্তরাষ্ট্রের হামলার শক্ত জবাব দেয়া হবে বলে জানিয়ে দিয়েছে জাতিসংঘকে। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিজেদের শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হওয়ায় ‘পরিমিত ও আনুপাতিক সামরিক প্রতিক্রিয়া’ দেখানো হয়েছে এবং এ বিষয়ে ইরান ‘বাড়াবাড়ি বা যুদ্ধ চায় না’ বলে জাতিসংঘকে জানিয়েছে।   এপি/ইউএনবি।

তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আর কোনো ‘সামরিক পদক্ষেপ বা আগ্রাসন’ চালালে তার ‘কঠোর’ জবাব দেয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মজিদ তখত রাভঞ্চি।

বুধবার (৮ জানুয়ারি) রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বরাবর দেয়া এক চিঠিতে তিনি বলেন, ‘ইরান ইরাকে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখান থেকে শহীদ কাসেম সোলাইমানির ওপর কাপুরুষোচিত সশস্ত্র হামলা চালানো হয়েছিল।’

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী ইরান তাদের আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে বলে জানান জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত।

তিনি বলেন, ‘অভিযানটি সুনির্দিষ্ট ছিল এবং সামরিক লক্ষ্যবস্তুতেই হামলা চালানো হয়েছে যাতে বেসামরিক মানুষের সম্পদ ক্ষতিগ্রস্থ না হয়।’তবে ওই হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান।

এদিকে যুক্তরাষ্ট্রের চিফ অব স্টাফ জেনারেল মার্ক মাইলি এবং দেশটির প্রতিরক্ষা সচিব মার্ক এসপার সাংবাদিকদের জানিয়েছেন, পশ্চিম ইরাকের আল-আসাদ ঘাঁটিতে ইরানের ১১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় মাঝারি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক নিহত বা আহত হননি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12