সর্বশেষঃ
মিয়ানমার সামরিক জান্তা নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা করেছে বলে রায় প্রদান আইসিজের উত্তরায় মাদ্রাসাছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে অগ্নিকাণ্ডে মহাখালীর সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের দেখতে গেলেন জামায়াতের সেলিম উদ্দিন শেখ হাসিনার সরকারের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন মিরপুরে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ৫ নেতা আটক জিয়াউলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ চট্টগ্রামের বিসিকের প্লট বরাদ্দে দুর্নীতি, সাবেক শিল্প সচিবসহ ৬ জনের নামে দুদকের মামলা ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ স্ত্রীর ১০ বছরের কারাদণ্ড ফ্যাসিস্ট আ’লীগের অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রাজপথে মোকাবিলা করবে ১১ দল: মামুনুল হক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

ইরানের অনুরোধ মুসলিম দেশগুলোকে ট্রাম্পের ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ মোকাবেলার

দূরবীণ নিউজ ডেস্ক :
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি ফিলিস্তিন বিরোধী মার্কিন-ইহুদিবাদী পরিকল্পনা ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ মোকাবেলায় সব মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন । তিনি মুসলিম দেশগুলোর সংসদ স্পিকারদের কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান।

তিনি সম্প্রতি সংসদে বলেন, সব মুসলিম দেশের উচিত গণভোট আয়োজন ও কূটনৈতিক উপায়ে ফিলিস্তিন সংকট সমাধানে সোচ্চার হওয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে ফিলিস্তিন ইস্যুতে একটি পরিকল্পনা পেশ করার পর তিনি এ চিঠি লিখলেন।

লারিজানি মুসলিম দেশগুলোর স্পিকারদের কাছে লেখা চিঠিতে মার্কিন-ইসরাইলি পরিকল্পনার প্রতি প্রতি ঘৃণা প্রকাশ করে এর বিরুদ্ধে তড়িৎ পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

তিনি বলেন, ট্রাম্প যে পরিকল্পনা পেশ করেছেন তা বিশ্বের সকল আন্তর্জাতিক আইন-কানুন, চুক্তি এবং ইশতেহারের পরিপন্থী। একইসঙ্গে এই পরিকল্পনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ফিলিস্তিন ইস্যুতে জাতিসঙ্ঘের ঘোষণা এবং আরবলীগ ও ওআইসির অবস্থানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন।

ইরানের সংসদ স্পিকার আরো বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ফিলিস্তিনের প্রকৃত অধিবাসীদের অংশগ্রহণে গণভোট আয়োজনের মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে গণতান্ত্রিক পরিকল্পনা জাতিসঙ্ঘের কাছে পেশ করেছে।

ইরানের পরিকল্পনায় ন্যায়সঙ্গত সমাধানের পথ তুলে ধরা হয়েছে। ইরান ন্যায়সঙ্গত সমাধানকে ফিলিস্তিনের মজলুম ও অসহায় জনগণের অধিকার বলে মনে করে। # সূত্র : পার্সটুডে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12