সর্বশেষঃ
কাঠামোগত সংস্কার হতে হবে : নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে ৯ আগস্ট যাচ্ছেন চট্টগ্রামে, নেতাকর্মীরা ব্যাপক উৎসাহিত গত জুলাই মাসে সৌদি থেকে যুক্তরাষ্ট্রে তেল আমদানি নেই হাসিনার  প্রকাশ্য বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-দিল্লি  নতুন উত্তেজনা তৈরি হয়েছে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্রে ত্রুটি সংশোধনের আশ্বাস মন্ত্রণালয়ের ঢাকায় পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার ও স্ত্রী নাইমা আইসিইউতে আবু সাঈদ গণঅভ্যুত্থানের অন্যতম প্রতীক, ডকুমেন্টারিতে তার ছবি নেই কেনো প্রশ্ন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ছাত্রদলকে নিয়ন্ত্রণ না করলে সরকারের পরিনতি খারাপ কবে : ছাত্রশিবিরের সমাবেশে নেতারা উত্তর কোরিয়ার ১২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাশিয়ার হাতে ব্যবহ্নত হতে পারে, ইউক্রেনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

অবশেষে বুড়িগঙ্গায় ডুবে যাওয়ার যাত্রীবাহী লঞ্চটি তোলা হয়েছে

দূরবীণ নিউজ প্রতিবেদক :
অবশেষে ২৬ ঘণ্টা পর বুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়ার যাত্রীবাহী লঞ্চ ‘মর্নিং বার্ডকে’ পানির ওপরে তোলা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে লঞ্চটি পানির ওপর তোলা হয়।

বিআইডব্লিউটির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক ঘটনাস্থল থেকে সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল দায়িত্ব ছিল জাহাজটি উদ্ধার কর। চ্যানেলটি ক্লিয়ার করা। আমরা সেটা করেছি। এটার পরবর্তী কাজ লঞ্চের মালিকের।’

তিনি আরও বলেন, ‘এরমধ্যে আর কোনো লাশ পাওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে। তবে ডুবুরি দল ইঞ্চিন রুমটি দেখার কথা বলেছে।’

ফায়ার সার্ভিস সদর দপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম বলেন, ‘ডুবে যাওয়া লঞ্চটি পানির নিচে উপুর হয়ে ছিল। লঞ্চটি পানির নিচ থেকে তোলা হয়েছে। এরমধ্যে আরও কোনো মরদেহ আছে কি না তা খোঁজ করা হবে। এরপর লঞ্চটি টেনে তীরে নেওয়া হবে।’

সোমবার (২৯ জুন) সকালে শ্যামবাজার সংলগ্ন এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় যাত্রী বোঝাই ‘ মর্নিং বার্ড ‘ লঞ্চটি ডুবে যায়। ৩২ জনের লাশ উদ্ধার করা হয়। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌ পুলিশের ডুবুরি দল কাজ করে। এ ঘটনায় বিআইডব্লিটিএ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ইতিমধ্যে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেছে। # কাশেম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


অনুসন্ধান

নামাজের সময়সূচী

[prayer_time pt="on" sc="on"]

অনলাইন জরিপ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন লিপসার্ভিসের দলে পরিণত হয়েছে।’ আপনিও কি তাই মনে করেন? Live

  • হ্যাঁ
    25% 3 / 12
  • না
    75% 9 / 12